বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিনোদন

নতুন ভূমিকায় দীপিকা, মেটা এআই-তে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর

WhatsApp Image 2025-10-16 at 16.41.59_6c17cc02

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার নতুন ভূমিকায়। মেটা প্ল্যাটফর্মসের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’ এর নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

দীপিকা পাড়ুকোনই ভারতীয় তারকাদের মধ্যে প্রথম, যিনি মেটা এআই-এর কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তবে তিনি একা নন, এই প্রোজেক্টে আরও যুক্ত হয়েছেন হলিউডের দুই তারকা অকওয়াফিনা এবং জুডি ডেঞ্চ । মেটা এআই অ্যাসিস্ট্যান্টের জন্য তাদের কণ্ঠ ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এআইয়ের সঙ্গে কথা বলার সময় এই তারকাদের পরিচিত কণ্ঠ শুনতে পাবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির কথা পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি স্টুডিওতে নিজের কণ্ঠ রেকর্ড করছেন দীপিকা। সেখানে অনুরাগীদের উদ্দেশে দীপিকা বলেন, ‘হাই, আমি দীপিকা পাড়ুকোন, এখন আমি মেটা এআই এর নতুন কণ্ঠস্বর।’ 

ভিডিওটির পোস্টে দীপিকা আরও লেখেন, ‘আমার জন্য এটা এক দারুণ অভিজ্ঞতা। এখন থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠ এখন শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শোনা যাবে। এই নতুন অভিজ্ঞতা কেমন লাগল, সবাই জানাবেন।’

Advertisements

মেটা এআই অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে শোনা যাবে তারকাদের এই কণ্ঠ বলে ধারণা করা হচ্ছে। এটি মেটা প্ল্যাটফর্মসের তৈরি একটি চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে সংযুক্ত হয়েছে। 

Advertisements