১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

ব্ল্যাক কফি কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে?

20-FC976654

ব্ল্যাক কফি শুধু সকালকে সতেজ করে না। বরং এটি ওজন কমাতেও সহায়ক হতে পারে বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, কফির উপাদান শরীরের বিপাকের হার (metabolism) বাড়ায়। ফলে চর্বি সহজে ভাঙে এবং মেদ জমতে বাধা দেয়।

কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয় ও ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে কফি তিনভাবে বিপাক বাড়ায়:

  • ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। ফলে বিশ্রামরত অবস্থাতেও ক্যালরি ঝরে।
  • এটি অ্যাড্রেনালিন হরমোন বাড়ায়। যা ফ্যাট সেল ভেঙে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে।
  • কফি খাওয়ার পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় যাকে বলা হয় থার্মোজেনেসিস। এতে অতিরিক্ত ক্যালরি খরচ হয়।

কখন ও কীভাবে খাবেন?

পুষ্টিবিদ রায়ান ফার্নান্দোর মতে, শুধু কফি খেয়ে রোগা হওয়া স্বাস্থ্যকর নয়। তবে সঠিকভাবে অভ্যাসে আনলে এটি ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। এজন্য কিছু নিয়ম মানা জরুরি

১. চিনি, দুধ বা ক্রিম ছাড়া ব্ল্যাক কফি খাওয়াই ভালো।

২. শরীরচর্চার ৩০–৬০ মিনিট আগে এক কাপ কফি খেলে শক্তি বাড়ে এবং ক্যালরি দ্রুত ঝরে।

৩. দিনের শুরুতে কফি খেলে বিপাকের হার গড়ে ৩–১১% পর্যন্ত বেড়ে যায়।

৪. দুপুরের খাবারের আগে কফি খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে আসে।কার্যকারিতা বাড়াতেকফিতে চাইলে দারচিনি, লেবুর রস বা গোলমরিচ মেশাতে পারেন। এগুলো হজম ও বিপাক বৃদ্ধিতে অতিরিক্ত ভূমিকা রাখে।

তবে মনে রাখবেন, দিনে ৩–৪ কাপের বেশি কফি খাওয়া উচিত নয়। অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, হজমে অসুবিধা ও হৃদস্পন্দন বাড়াতে পারে। আর ঘুমানোর অন্তত ৬ ঘণ্টা আগে কফি এড়িয়ে চলাই ভালো।

সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে ব্ল্যাক কফি সত্যিই ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Advertisements