১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

প্রতিদিন আখরোট খাওয়ার আশ্চর্য উপকারিতা

walnut-1-20211012123527

বাদামজাতীয় ফলের মধ্যে আখরোট আলাদা জায়গা করে নিয়েছে। আখরোট শুধু সুস্বাদুই নয়। পুষ্টিগুণেও ভরপুর। নিয়মিত আখরোট খেলে শরীর ও মনের জন্য পাওয়া যায় নানা উপকার।

আখরোটে রয়েছে প্রচুর ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী। নিয়মিত আখরোট খেলে খারাপ কোলেস্টেরল কমে যায় এবং ভালো কোলেস্টেরল বেড়ে যায়। ফলে হৃৎপিণ্ড থাকে সুস্থ ও শক্তিশালী।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও আখরোটের জুড়ি নেই। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। তাই পড়াশোনা বা মানসিক পরিশ্রমের কাজে আখরোট বেশ কার্যকর।

শুধু হৃদযন্ত্র বা মস্তিষ্ক নয়, পেটের স্বাস্থ্যের জন্যও আখরোট বেশ উপকারী। এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি বাড়ায় এবং পেটকে রাখে স্বস্তিতে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে।

এছাড়া আখরোট শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘমেয়াদি রোগ যেমন ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা আর্থ্রাইটিসের ঝুঁকি হ্রাস করে। ডায়াবেটিস রোগীদের জন্য আখরোট বিশেষভাবে উপকারী। কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সব মিলিয়ে বলা যায়, প্রতিদিনের খাদ্যতালিকায় আখরোট রাখলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। তাই আজ থেকেই দৈনন্দিন খাবারের তালিকায় রাখুন এই পুষ্টিকর বাদাম।