বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

তরুণী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালা

WhatsApp Image 2025-10-01 at 12.15.46_b05538ab

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ‘তরুণী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী তরুণীরা নিজেদের দলীয় কাজ উপস্থাপন করেন।

নারী অধিকার সম্পর্কে অনলাইনে প্রচার-প্রচারণা বৃদ্ধি, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে কর্মশালার আয়োজন, নারীবান্ধব সংগঠনকে তৃণমূলে সাংগঠনিক নেতৃত্ব বৃদ্ধি, নিজ নিজ কমিউনিটির চাহিদা সম্পর্কে তরুণীদের স্বচ্ছ ধারণা, প্রযুক্তিতে সব লিঙ্গীয় বৈশিষ্ট্যের মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করা, নারী আন্দোলনকর্মীসহ সব নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ বিষয়ে নারীবান্ধব গবেষণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কর্মশালায় তরুণীদের কাজের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানো,অনলাইনে ও অফলাইনে নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে নজরদারি নিশ্চিতকরণ- এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, তরুণীদের নেতৃত্ব ও ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে এবং নিজ প্রত্যাশা পূরণে তরুণীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও রক্ষায় তরুণীদের সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে নারী আন্দোলন সম্পর্কে তরুণদের ভাবনা কেমন, নারী আন্দোলনে তরুণদের নেতৃত্বদান, নারীবিরোধী সংস্কৃতির পরিবর্তন করে কীভাবে নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করতে পারে এবং নারী আন্দোলনকে কীভাবে সংগঠিত করা যায়, সেসব বিষয়ে অংশগ্রহণকারী তরুণীরা তাঁদের সুচিন্তিত মতামত এবং সুপারিশগুলো উপস্থাপন করবে।