১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতারণা এড়ানোর ১০টি সহজ উপায়

120-SM723195

আজকের দিনে কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ। সব জায়গায় ডেবিট আর ক্রেডিট কার্ড আমাদের জীবনকে সহজ করে তুলেছে। কিন্তু সুবিধার পাশাপাশি বেড়েছে ঝুঁকিও। অচেনা ফোনকল, ভুয়া ওয়েবসাইট, ফিশিং লিংক বা নকল অ্যাপ কোনো একটিতেই ভুল করলে মুহূর্তে অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই কার্ড ব্যবহারে সচেতনতা সবচেয়ে বড় সুরক্ষা।

চলুন জেনে নেই কীভাবে কার্ড ব্যবহার করলে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।

ওটিপি ও পিন গোপন রাখুন

ব্যাংক কখনোই আপনার ওটিপি বা পিন চাইবে না। কেউ চাইলে সঙ্গে সঙ্গে বুঝবেন প্রতারণার চেষ্টা হচ্ছে।

অচেনা লিংক ও অ্যাপ এড়িয়ে চলুন

এসএমএস বা ই–মেইলে আসা সন্দেহজনক লিংক ক্লিক করবেন না, অজানা অ্যাপ ডাউনলোডও নয়। এগুলোতেই লুকিয়ে থাকে তথ্য চুরির ফাঁদ।

লেনদেনের নোটিফিকেশন চালু রাখুন

প্রতিটি লেনদেনের পর যদি মোবাইলে নোটিফিকেশন পান, তবে সহজেই খেয়াল করবেন কোনো অচেনা খরচ হয়েছে কি না।

নিয়মিত স্টেটমেন্ট চেক করুন

সপ্তাহে বা মাসে একবার অ্যাকাউন্ট মিলিয়ে দেখুন। অস্বাভাবিক কিছু চোখে পড়লেই ব্যাংককে জানান।

খরচের সীমা বেঁধে দিন

দৈনিক বা মাসিক খরচের সীমা সেট করলে বড় ক্ষতি হওয়ার ঝুঁকি কমবে।

অটো–পে ব্যবহারে সতর্ক হোন

শুধু বিশ্বস্ত প্রতিষ্ঠানকেই কার্ডের সঙ্গে যুক্ত করুন। অটো–ডেবিট চালুর আগে সবকিছু যাচাই করুন।

নিরাপদ কার্ড বেছে নিন

চিপ বা কন্ট্যাক্টলেস প্রযুক্তির কার্ড তুলনামূলক নিরাপদ। সুযোগ থাকলে এই সুবিধাযুক্ত কার্ড ব্যবহার করুন।

একই কার্ড একাধিক অ্যাপে ব্যবহার করবেন না

অতিরিক্ত ঝুঁকি এড়াতে সীমিতসংখ্যক সেবায় কার্ডের তথ্য দিন।

জরুরি নম্বর হাতের কাছে রাখুন

প্রতারণা বুঝতে পারলেই ব্যাংকের হেল্পলাইনে কল করে কার্ড ব্লক করুন। এতে ক্ষতি কম হবে।

সাইবার নিরাপত্তা মেনে চলুন

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, টু–ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন এবং সবসময় নিরাপদ ইন্টারনেট সংযোগে লেনদেন করুন।

মনে রাখবেন, অসচেতনতার কারণে মুহূর্তেই বড় ক্ষতির শিকার হতে পারেন। তাই প্রতিটি লেনদেনে সতর্ক থাকুন। তাহলেই আপনার অর্থ থাকবে নিরাপদ।

Advertisements