বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিনোদন

জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই: সামিরা খান মাহি

samira

ঢাকার ভয়াবহ যানজট মানুষকে নানাভাবে বিপাকে ফেলে। সাধারণ মানুষরা যেমন তাঁদের কর্মস্থলে যেতে বিভিন্নভাবে বিপাকে পড়েন তেমনি অভিনয়শিল্পীদেরও শুটিং সেটে সময়মতো পৌঁছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে ক্লান্ত হয়ে পড়তে হয়- এমনটাই বলেন অনেক তারকা।

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তাঁর। এরপর বিজ্ঞাপনে কাজ করেন এবং একাধিক নাটকও করেন। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। মাহি নিজেই ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন। 

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। কিন্তু মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে দুইটি ছবি শেয়ার করেছেন। যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা। 

Advertisements

ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’

Advertisements