বয়স কমাবে যেসব কৌশল

বয়স কারও হাতের মুঠোয় নেই। তবে লুককে তারুণ্যময় ও সতেজ দেখানোর কিছু ফ্যাশন টিপস আছে। সঠিক পোশাক, মানানসই রং আর সামান্য স্টাইলিং আপনাকে করে তুলতে পারে একসঙ্গে অভিজাত, আধুনিক ও প্রাণবন্ত। নিচে এমন কিছু সহজ কৌশল তুলে ধরা হলো।
প্যাটার্ন বেছে নিন সচেতনভাবে
পোশাকের প্যাটার্ন আপনার লুকে নিয়ে আসতে পারে প্রাণবন্ত আমেজ। ভারী স্ট্রাইপ, জিগজ্যাগ বা অতিরিক্ত জ্যামিতিক নকশা অনেক সময় বয়সকে বেশি ফুটিয়ে তোলে। এর বদলে নরম বাঁকানো নকশা, ফুলেল ডিজাইন বা বর্ণিল প্রিন্ট বেছে নিন। উজ্জ্বল রঙের হালকা প্যাটার্ন সব সময় তারুণ্যের ছোঁয়া দেয়।
আরামদায়ক কিন্তু স্টাইলিশ প্যান্ট
বয়স বাড়লে কোমরের চারপাশে বাড়তি চাপ পড়ে। ফলে জিপার বা বোতামওয়ালা প্যান্ট অস্বস্তিকর হয়ে যায়।এর বিকল্প হতে পারে টেনে পরা যায় এমন ট্রাউজার, স্টাইলিশ কুলোত, স্কিনি অ্যাঙ্কেল প্যান্ট, ক্রপড ট্রাউজার। এগুলো শুধু আরামদায়কই নয় বরং আধুনিক ও ট্রেন্ডি লুক দেয়।
রঙের প্যালেটে সচেতনতা
গাঢ় রং আনবে পরিশীলিত ও পেশাগত লুক। অন্যদিকে হালকা ও উজ্জ্বল রং এনে দেবে প্রাণবন্ত ও তারুণ্যময় উপস্থিতি। মুখের কাছাকাছি উজ্জ্বল রঙের স্কার্ফ, নেকলেস বা ব্রোচ ব্যবহার করলে আরও সতেজ লাগবে।কালো রঙ অনেক সময় বয়স বাড়িয়ে দেখায়। তাই এর বদলে বাদামি, ছাই বা নরম টোন বেছে নিন।

ট্রেন্ডের বদলে নিজের স্টাইল
ফ্যাশনের ধারা দ্রুত বদলায়। তবে সব কিছু সবার মানায় না। তাই চলতি ধারা অন্ধভাবে অনুসরণ না করে নিজের জন্য মানানসই স্টাইল তৈরি করুন। ভরসা রাখুন চিরকালীন বা ক্ল্যাসিক পোশাকের ওপর যেমন ব্লেজার, সাদামাটা শার্ট বা এ-লাইন ড্রেস।হালকা ক্রপড প্যান্টহালকা ক্রপড প্যান্টে শরীর দেখতে লম্বাটে লাগে। এর সঙ্গে মানানসই জুতা পরলে লুক আরও উন্নত হয়। অফিস থেকে ক্যাজুয়াল সব পরিবেশেই মানিয়ে যায় এই কাট।
পোশাকে ভারসাম্য আনুন
নিখুঁত টেইলার্ড পোশাক অনেক সময় বয়স বাড়িয়ে দেয়। বদলে অসমান কাটের লম্বা পোশাক বা হালকা ওভারসাইজড পোশাক পরুন। সাদামাটা ডিজাইনের ঢিলেঢালা পোশাক লুকে আনে তরুণ ও আধুনিক ভাব।অনুষঙ্গে সরলতাঅতিরিক্ত গয়নায় নিজেকে ঢেকে ফেলবেন না।পছন্দের কয়েকটি হালকা গয়না পরুন। তবে ডিজাইন হোক আধুনিক ও সরল। হালকা কানের দুল, চিকন ব্রেসলেট বা মিনিমাল নেকলেস লুককে আরও আকর্ষণীয় করবে।
আরামদায়ক হিল
বয়স বাড়লে হাঁটার আরাম জরুরি হয়ে ওঠে। স্টিলেটোতে কষ্ট করার দরকার নেই। এর বদলে কিটেন হিল, ওয়েজেস, প্ল্যাটফর্ম জুতা ব্যবহার করতে পারেন। এগুলোতে যেমন উচ্চতা পাওয়া যায় তেমনি দীর্ঘক্ষণ হাঁটাও সহজ হয়।
বয়স বাড়লেও লুকে তারুণ্যের ছোঁয়া রাখা সম্ভব সঠিক পোশাক, মানানসই রং, আরামদায়ক কাট আর সরল অনুষঙ্গের মাধ্যমে। মূল বিষয় হলো আত্মবিশ্বাসী থাকা এবং নিজের জন্য মানানসই স্টাইল খুঁজে নেওয়া। বয়স নয় আপনার উপস্থিতি আর ব্যক্তিত্বই হবে আসল সৌন্দর্যের প্রতিচ্ছবি।



