বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

শরতের ত্বকের জন্য অ্যালোভেরা

120-SM924453 (1)

ত্বকের যত্নে অনেকেই নানা প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন। তবে প্রাকৃতিক উপাদানগুলো শরীরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নিয়ে আসে সৌন্দর্য। অ্যালোভেরা এমনই একটি প্রাকৃতিক উপাদান যা শরৎকালের জন্য একেবারে উপযুক্ত । বর্ষার আর্দ্রতা কাটিয়ে শরৎ এলে ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে যেতে থাকে। অনেকের আবার খসখসে ও রুক্ষ ভাবও দেখা দেয়। এই সময় নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, শীতল হয় এবং সহজেই ঋতু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

ত্বক উজ্জ্বল ও নরম রাখতে চাইলে অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প হলুদ বা এক চা–চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন প্রায় ২০ মিনিট। নিয়মিত করলে এটি শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বককেও করবে উজ্জ্বল ও সতেজ।

চাইলে অ্যালোভেরা দিয়ে বানিয়ে নিতে পারেন আইস কিউব। সকালে মুখ ধোয়ার পর একটি কিউব হালকা হাতে ঘষে নিন। এতে ত্বক টোনড হবে, পোর্স ছোট দেখাবে এবং প্রাকৃতিকভাবে বাড়বে উজ্জ্বলতা।

এছাড়া অ্যালোভেরাকে ব্যবহার করা যায় প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে। প্রতিদিন সকালে ও রাতে ত্বকে হালকা ম্যাসাজ করে শুকিয়ে নিলেই ত্বক থাকবে আর্দ্র ও মসৃণ। তবে যাঁদের অ্যালোভেরায় অ্যালার্জি আছে, তাঁদের আগে হাতের ছোট্ট অংশে পরীক্ষা করে নেওয়া উচিত।

শরৎকালের আবহাওয়ায় ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। বাজারের দামি প্রসাধনীর পরিবর্তে ঘরোয়া অ্যালোভেরা হতে পারে সাশ্রয়ী এবং কার্যকর সমাধান। তাই এই ঋতুতে রূপচর্চায় অ্যালোভেরাকে সঙ্গী করলে ত্বক যেমন সুস্থ ও উজ্জ্বল থাকবে, তেমনি অযথা খরচও কমে যাবে।