পাঠক কর্নার
প্রাণ

কেউ আমাকে তার প্রাণটা একবার দিয়ে দেখুক
বিনিময়ে আকাশ দেবো
দেবো তিন ভাগ জল এক ভাগ স্থলের পৃথিবী
দেবো ঝড়ের পংক্তিমালা
দেবো প্রাণ ডুবানো শ্রাবণ ধারা
সৃষ্টির সকল বসন্ত এনে দেবো পায়ের কাছে
চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকর দেব
দেব নকশী কাঁথার বর্ণালী মাঠ ..
কেবল তার প্রাণে ঢেউ জাগুক ভালবাসার।
আমি সপ্তডিঙ্গা মধুকর নিয়ে ভাসবো তার বুকেই ।
কেউ আমাকে তার প্রাণটা একবার দিয়ে দেখুক
বিনিময়ে দিয়ে দেব প্রাণসুদ্ধ আমার অস্তিত্ত্ব।



