বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
পাঠক কর্নার

উপেক্ষা

উপেক্ষা

রাত যায় দিন আসে

আমার হৃদয় বীণা উপেক্ষায় ভাসে।

অপেক্ষার প্রহর কাটে জীবন আঁশে ,

ভালবাসা লুন্ঠিত ধুলোয় হাসে।

দিয়েছো যতখানি নিয়েছো তারও অধিক

নিয়ন আলোয় প্রাণ জ্বলে ধিকধিক।

যত ব্যাথা যত কান্না তত অপমান ,

তবুও তোমায় পাশে পেলে হয়ে যেতো ম্লান।

এমনি জীবন যদি যায় যেতো ভেসে ,

আমিও প্রাণ দিতাম তোমায় হেসে হেসে।

করেছো তুমি প্রবন্চনা, দিয়েছো করুণার নাম,

তবুও ভালবাসা না হয় বেঁচে থাকুক হয়ে অম্লান॥