১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
পাঠক কর্নার

মেঘ বালিকার ঋণ

মেঘ বালিকার ঋণ

বাদলা দিনে অঝরধারা ঝরছে কেবল বৃষ্টি
উদাস মন এমন সময় করছে কাব্য সৃষ্টি
ভেজা কাকের পালক গুলো ভিজে অবিরত
গাছের পাতায় বৃষ্টি ফোটা ঝরছে কতশত
নুপুর পায়ে রিমঝিমিয়ে বর্ষা মেয়ে নাচে
উল্লাসে সব মেতে উঠে লতা পাতা গাছে
মাঠ-ঘাট সব ডুবে হলো পানিতে ভরপুর
সজীব পাতায় লাগলো হাওয়া মিষ্টি গানের সুর।
আধার কালো মেঘ গুলোসব কাঁদছে সারাদিন
শরৎ মেঘের কাছে যেন মেঘ বালিকার ঋণ