চুলের স্টাইলিংয়ে নতুন ট্রেন্ড

আধুনিক যুগে ফ্যাশন এখন শুধু পোশাক বা মেকআপেই সীমাবদ্ধ নয়, চুলের সাজেও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একঘেয়ে চুলের স্টাইলের দিন শেষ। এখন ট্রেন্ডি হেয়ার অ্যাকসেসরিজ দিয়েই তৈরি হচ্ছে নতুন লুক। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড আর বাটারফ্লাই ক্লিপ। এগুলো শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয় বরং আপনার ব্যক্তিত্ব ও স্টাইলকে করে তুলবে আরও আলাদা।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড সব সময়ের জন্য মানানসই একটি ফ্যাশন অনুষঙ্গ। এটি চুলে রোমান্টিক এবং গ্ল্যামারাস টাচ আনে।
যেভাবে ব্যবহার করবেন
খোলা চুলে সামনে বো টাই ব্যান্ড পরলে সহজেই পাওয়া যায় কিউট আর ক্যাজুয়াল লুক। সাদামাটা বিনুনিতেও বো টাই ব্যান্ড দিয়ে আনতে পারেন স্টাইলিশ টুইস্ট। হাফ আপডুতে সামনের চুল পেছনে নিয়ে ব্যান্ড দিয়ে আটকে দিলে লুক হয়ে উঠবে মার্জিত ও ক্ল্যাসি।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড চুলে আনে কোমলতা আর সতেজতার ছোঁয়া। যেকোনো উৎসব বা বিশেষ অনুষ্ঠানের জন্য এটি একেবারেই পারফেক্ট।

যেভাবে ব্যবহার করবেন
কার্লি বা ওয়েভি চুলে ফুলের ব্যান্ড কার্ল বা ওয়েভি চুলে দেয় বাড়তি আকর্ষণ। লো খোঁপায় নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড দিলে সহজেই পাওয়া যায় এলিগ্যান্ট লুক। সাইড স্লিকে এক পাশে চুল সরিয়ে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করলে লুক হবে একেবারে ডিভাইন।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ বর্তমানে তরুণীদের সবচেয়ে পছন্দের। এটি কিউট, মজাদার ও ফ্যাশনেবল লুক দেয়।
যেভাবে ব্যবহার করবেন
হাফ আপডুতে কিছু চুল পেছনে তুলে ক্লিপ দিয়ে আটকে দিন সহজ, সুন্দর আর কিউট। সাইড পিনে এক পাশে ক্লিপ লাগালে মিলবে ক্যাজুয়াল ও স্টাইলিশ লুক। মিনি বান ছোট ছোট বান বানিয়ে বাটারফ্লাই ক্লিপ ব্যবহার করলে লুক হবে একেবারে ট্রেন্ডি ও ফান।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বাছাই করার টিপস
- পোশাকের সঙ্গে মিলিয়ে রং ও ডিজাইন বেছে নিন।
- দৈনন্দিন সাজে সিম্পল, আর অনুষ্ঠানে গ্ল্যামারাস ব্যান্ড ব্যবহার করুন।
- চুল ঘন বা ভারী হলে একটু বড় বা শক্তিশালী ক্লিপ নিন।
বাড়তি পরামর্শ
স্টাইল করার আগে চুল কার্ল বা সোজা করলে অ্যাকসেসরিজ আরও সুন্দর মানাবে। খুব আঁটসাঁট ব্যান্ড ব্যবহার করবেন না এতে মাথায় অস্বস্তি হতে পারে। ব্যবহার শেষে ব্যান্ড ও ক্লিপ যত্নে রাখলে দীর্ঘদিন টিকবে।

চুলের সাজসজ্জায় এখন আর শুধু এক-দুইটা স্টাইলের ওপর ভরসা করতে হয় না। বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড কিংবা বাটারফ্লাই ক্লিপ দিয়ে একেবারেই সাধারণ সাজও হয়ে উঠতে পারে মার্জিত, ট্রেন্ডি আর দৃষ্টি-কাড়া। দৈনন্দিন লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান সঠিক অ্যাকসেসরিজ বেছে নিলেই আপনার হেয়ারস্টাইল হয়ে উঠবে ফ্যাশনের অংশ।



