৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

কোষ্ঠকাঠিন্য দূর করবে কিশমিশের পানি

IMG_6959

শুকনো ফলের মধ্যে কিশমিশ স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। অনেকেই জানেন না, কিশমিশ যেমন ভালো তেমনি এর পানি আরও বেশি উপকারি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা বা ত্বকের যত্নে কিশমিশের পানি হতে পারে সহজ সমাধান।

কিশমিশের পানি বানাবেন যেভাবে- কিশমিশের পানি বানানো খুবই সহজ। এক কাপ পানিতে এক মুঠো কিশমিশ দিয়ে ২০ মিনিট ফুটিয়ে নিন।  তারপর এটি সারারাত রেখে দিন। সকালে খালি পেটে কিশমিশ ও সেই পানি খেয়ে ফেলুন।

নিয়মিত খাওয়ার উপকারিতা

কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক সমাধান – কিশমিশে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং মল নরম করতে সাহায্য করে। এতে কোষ্ঠকাঠিন্য দ্রুত কমে যায়।
অ্যাসিডিটি ও ক্লান্তি দূর করে – সকালে কিশমিশের পানি খেলে শরীর সতেজ থাকে, অ্যাসিডিটি কমে এবং সারা দিনের শক্তি পাওয়া যায়।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে – এটি শরীরের খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। ফলে হার্টও থাকে সুস্থ।ত্বকের বলিরেখা কমায় – কিশমিশে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকের বার্ধক্য ধীরে আনে এবং বলিরেখা কমায়।
হজম শক্তি বাড়ায় – এটি পেটের হজম ক্ষমতা উন্নত করে। ফলে খাবার সহজে হজম হয় এবং গ্যাসের সমস্যা কমে।
লিভারের জন্য ভালো – নিয়মিত কিশমিশের পানি খেলে লিভার পরিষ্কার থাকে এবং মেটাবলিজম সঠিকভাবে কাজ করে।

প্রতিদিন সকালে কিশমিশের পানি খাওয়ার অভ্যাস করলে শুধু কোষ্ঠকাঠিন্য নয়। বরং ত্বক, হজম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্যও এটি হবে এক অসাধারণ প্রাকৃতিক টনিক।