বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

প্রোটিন সেরা চিনাবাদাম

badam

বাদাম শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে থাকে স্বাস্থ্যকর চর্বি, আঁশ, প্রোটিনসহ নানা উপকারী উপাদান। যদিও বাদাম প্রোটিনের প্রধান উৎস হিসেবে পরিচিত নয় তবে অনেক ধরনের বাদামেই উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন পাওয়া যায়। বাজারে নানা ধরনের বাদাম পাওয়া যায় কাজু, আখরোট, পেস্তাসহ আরও অনেক। তবে প্রোটিনের দিক থেকে সবগুলোকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে চিনাবাদাম। এটি ডালজাতীয় একটি খাবার তবুও পুষ্টিগুণে অন্য অনেক বাদামের চেয়ে এগিয়ে।

চিনাবাদাম:
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক তথ্যানুসারে জানা গেছে, প্রতি এক-চতুর্থাংশ কাপ চিনাবাদামে থাকে প্রায় ১১ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম আঁশ এবং ২১ গ্রাম চর্বি। এছাড়াও এতে রয়েছে নায়াসিন, ভিটামিন ই যা শরীরের জন্য কার্যকর। নায়াসিন হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং ভিটামিন ই হৃদযন্ত্র সুস্থ রাখতে কার্যকর। প্রোটিনের উচ্চমাত্রার কারণেই এক সময় চিনাবাদাম দিয়ে তৈরি হয়েছিল পিনাট বাটার যা মূলত দাঁতের সমস্যার রোগীদের জন্য সহজে হজমযোগ্য একটি খাবার হিসেবে তৈরি হয়েছিল।

চিনাবাদামকে অনেকেই বাদামের পরিবর্তে ডাল হিসেবে মনে করেন। তবে খাদ্য তালিকায় এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রোটিনের উৎস হিসেবে। যেখানে কাঠবাদামকে পুষ্টিগুণে সেরা মনে করা হয় সেখানে শুধুমাত্র প্রোটিনের হিসাব করলে ‘ চিনাবাদাম ‘। তাই খাদ্যতালিকায় প্রোটিনের ঘাটতি পূরণে চিনাবাদাম অত্যন্ত কার্যকর একটি উপাদান।