বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

দিনে ঘুমানো কি ভালো?—ঘুমের সময় ও প্রয়োজন নিয়ে ভেবে দেখার সময় এখনই

ghum

ঘুম শুধু আরাম নয়, শরীর ও মনের সুস্থতার অপরিহার্য উপাদান। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন হয় সম্পূর্ণ বিশ্রামের জন্য। এই ঘুমের সঠিক সময় হলো রাত। রাতে ঘুমিয়ে ভোরে উঠে দিন শুরু করা দীর্ঘদিন ধরে পরিচিত এক স্বাস্থ্যকর অভ্যাস।

তবে সময়ের বাস্তবতা ও কর্মব্যস্ততার চাপে এখন অনেকেরই রাতের ঘুম বাধাগ্রস্ত হয়। কেউ কেউ পড়াশোনার জন্য রাত জাগেন, কেউ আবার চাকরির প্রয়োজনে রাতের শিফটে কাজ করেন। অনেকে আবার কাজের কারণে। এসব ক্ষেত্রে রাতে ঘুমানোর সুযোগ না থাকলে দিনের বেলায় কিছুটা ঘুমানো কোনোভাবেই অলসতা বা অতিরিক্ত ঘুম নয়—বরং সেটি শরীরের চাহিদা পূরণের একটি বিকল্প পন্থা।

এমনকি যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, দিনভর কাজের ব্যস্ততায় তাঁদের শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে। এই ক্লান্তি কাজের গতি কমিয়ে দেয় এবং কর্মক্ষমতা হ্রাস করে। এমন অবস্থায় হালকা একটি ‘ন্যাপ’ বা ক্ষণিকের ঘুম হতে পারে কার্যকর একটি সমাধান।

বিশেষজ্ঞদের মতে, দুপুর বা বিকেলের দিকে ২০-৩০ মিনিটের একটি স্বল্পমেয়াদি ঘুম যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে নেওয়া যায় তবে তা শরীরকে ভালো রাখতে সহায়তা করে। যখন-তখন ঘুমালে শরীরের অভ্যন্তরীণ রুটিনে বিঘ্ন ঘটতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনতে পারে।

তবে সাবধানতা অবলম্বন করাও জরুরি। রাতে ঘুমের সমস্যা থাকলে দিনের ঘুম যেন সেটিকে আরও জটিল না করে তোলে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।সুস্থ শরীর ও কর্মক্ষম মানসিকতা বজায় রাখতে চাইলে, কখন ঘুমাচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি যথেষ্ট ও মানসম্মত ঘুম পাচ্ছেন কি না।

Advertisements