বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
ফ্যাশন

কেমন হবে বৃষ্টির দিনের জুতা

বর্ষাকালে কখনো কখনো আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই সময় যদি আপনার পায়ে থাকে কোনো ফ্যাশনেবল জুতা তাহলে খুব সমস্যা হতে পারে।...

C125D12B-D854-4B9E-A0B2-5DF5B86B12CC

বর্ষাকালে কখনো কখনো আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই সময় যদি আপনার পায়ে থাকে কোনো ফ্যাশনেবল জুতা তাহলে খুব সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির দিনে প্লাস্টিক বা পানিরোধক জুতা পরাই সবচেয়ে ভালো। কারণ র‍্যাক্সিন বা চামড়ার জুতা ভিজে গেলে নষ্ট হয়ে যেতে পারে এবং পায়ের ত্বকে চর্মরোগের সম্ভাবনা থাকে। তাই এই সময়ে প্লাস্টিক বা ওয়াটারপ্রুফ স্যান্ডেল বা জুতা পরা উচিত।

বৃষ্টির দিনে ক্রক্স জুতা পরলে ভালো হবে। এই জুতার ছোট ছোট ছিদ্র থাকে। এই কারণে পা ভিজলেও দ্রুত শুকিয়ে যায়। আর এতে ছত্রাক সংক্রমণের ভয় থাকে না। এছাড়া এখন বাজারে বৃষ্টির জন্য নানা ধরনের স্যান্ডেল পাওয়া যাচ্ছে। যেমন দুই ফিতা বা সামনে ঢাকা স্যান্ডেল। এগুলোর দাম শুরু ২৫০ টাকার কাছাকাছি।

বৃষ্টির দিনে অনেকেই ফ্ল্যাট স্যান্ডেল পরেন। তবে জুতার দোকানের মালিক ফাহমিদা ইসলাম বলছেন, জুতার সোল একটু উঁচু হওয়া উচিৎ যেন হাঁটার সময় পায়ে ময়লা পানি বা কাদা না লাগে। যারা বৃষ্টির দিনে বেশি সময় বাইরে থাকেন তাদের জন্য পায়ের চারপাশটা ঢেকে রাখা সেরা।

তবে পেনসিল বা বড় হিলের জুতা বৃষ্টির দিনে পরা উচিৎ নয়। শহরের রাস্তাগুলো এক ফোঁটা বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। আর হিলের জুতা পরলে পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

যদি জুতায় কাদা লেগে যায় তবে সঙ্গে সঙ্গে ঘষে না মুছাই ভালো। এতে দাগ পড়তে পারে। শুকিয়ে গেলে ভেজা টিস্যু দিয়ে ধীরে ধীরে কাদা মুছে ফেলুন। প্লাস্টিক বা রাবারের জুতা ভিজলে খুব দ্রুত পানি শুকিয়ে যায়।

বর্ষায় উপযোগী জুতা আপনি আশপাশের দোকানে সহজেই পাবেন। তবে কম দামে ভালো রাবারের সোলের জুতা পাবেন নিউমার্কেট, চাঁদনী চক, এলিফ্যান্ট রোড, মিরপুর, গুলিস্তান অঞ্চলের দোকানগুলোতে। এখানে ফ্যাশনও ভালো মানের। যেমন লাল, নীল বা গোলাপী রঙের স্ট্র্যাপ ও আবরণী দিয়ে জুতা তৈরি করা হচ্ছে।

যদি ব্র্যান্ডেড জুতা খুঁজছেন, তাহলে বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা বা মেট্রো শপিং মল এ যেতে পারেন। এখানে বাটা, গ্যালারি অ্যাপেক্স, বে এম্পোরিয়াম সহ আরও অনেক ব্র্যান্ডের আউটলেট পাওয়া যাবে।

বৃষ্টির জন্য উপযোগী পানিরোধক স্যান্ডেলের দাম ৮০০ টাকা থেকে শুরু। ছেলেদের জুতা গ্যালারি অ্যাপেক্সে ১,৩৫০ টাকা থেকে শুরু হয়। এছাড়া লেদার সিনথেটিক মেশানো কেডস পাওয়া যাবে ৭০০ টাকা থেকে ২,৭০০ টাকা এর মধ্যে।