ওজন কমাতে মাছ নাকি মুরগি, কোনটা ভালো?
ওজন কমাতে চান? তাহলে প্রশ্ন আসতেই পারে মাছ খাবেন, না মুরগি? পুষ্টিবিদরা বলছেন, দুটোই উপকারী, তবে খাওয়ার ধরনে রয়েছে পার্থক্য।ওজন কমাতে চাইলে প্রোটিনয...

ওজন কমাতে চান? তাহলে প্রশ্ন আসতেই পারে মাছ খাবেন, না মুরগি? পুষ্টিবিদরা বলছেন, দুটোই উপকারী, তবে খাওয়ার ধরনে রয়েছে পার্থক্য।
ওজন কমাতে চাইলে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে বেশি। কারণ প্রোটিন পেশি গঠনে সাহায্য করে, শক্তি যোগায় আর অনেকক্ষণ পেট ভরা রাখে। এই দিক থেকে মাছ এবং মুরগি দুটোই ভালো উৎস।
গবেষণা বলছে, মাছ খেলে তুলনামূলক কম ক্যালোরি যায় শরীরে। সামুদ্রিক মাছের ওমেগা-৩ হৃদ্যন্ত্রের জন্য দারুণ উপকারী। পেটের সমস্যা থাকলেও মাছ খাওয়া ভালো। আবার ছোট মাছেও আছে প্রচুর পুষ্টিগুণ।
অন্যদিকে, মুরগির মাংসও দ্রুত ওজন কমাতে সাহায্য করে। তবে ভাজাভুজি বা তেলে ডোবা খাবার নয়, খেতে হবে সিদ্ধ, গ্রিল বা স্টু করে। এভাবে খেলে শরীর পাবে প্রয়োজনীয় প্রোটিন আর কমবে ওজন।
একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাছ খেয়েছেন, তাদের ওজন কমেছে বেশি। তবে শুকনো মাছ খেলে উল্টো ওজন বাড়তে পারে, কারণ এতে ক্যালোরি বেশি।
সবশেষে পুষ্টিবিদরা বলছেন, মাছ আর মুরগি দুটোই খাওয়া যেতে পারে। তবে রান্না হবে কম তেল-মসলা দিয়ে। তাহলেই মিলবে কাঙ্ক্ষিত ফল।


