২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নীলাভ দহন

images (30)

মৃন্ময়ী আলোর জলেও নীলাভ দহন

নিভৃত খননে চলে অকপট বিভাজন।

পল-অনুপল ধোঁয়ামাখা ছায়াঘন রাত

শীতের জড়তায় নির্জীব ধূসর প্রভাত।

ঘাসের মতো নিতা দুর্বল অসহায় দিন

ভেসে যায় নোনাজলে নোঙরবিহীন।

Advertisements

এমন নিঃসরণকাল এখন মজ্জাগত প্রথা

চিড়র প্রকরণে জমে না আর প্রচল গাথা।

কাহিনি বহুদূর সমকাল বাস্তবতা খোঁড়ে

কর্জপ্রথায় চলে যায় উদ্বাহু লুটেরার ঘরে।

মেধারা চলে যায় বহুদূর বিদেশ বিভূঁই

পিতৃতান্ত্রিক ঋণপ্রথা তবু হয় না বিলোপ।

Advertisements