বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

প্রেমের স্লোগান

FD2CB205-D6A6-4696-8603-4E62799B1B7C

শেষ বিপ্লবে আমরা যখন রাজপথে হারিয়ে
প্রচন্ড তেষ্টায় জীবন প্রায় মৃতুয!
তুমি ভীড় ঠেলে এসে বাঁপাশে রক্তে দিয়ে লিখলে
প্রেমের মৃত্যু নেই যতদিন আছে নক্ষত্ররাজি

মনে পড়ে সেইদিনের কথাগুলো?
চল আরেকটিবার শক্ত করে হাতটা ধরে
রঙেরঙে মুখরিত করি এই নশ্বর পৃথিবীকে
জেগে উঠুক অবিনশ্বর প্রেমের শ্লোগানে;

আসো রাজপথে দাঁড়িয়ে নির্ভয়ে বলি
আমরা হারতে আসিনি,আমরা মরতে আসিনি
সঙ্গতায় বাঁচতে এসেছি পৃথিবীতে
আমরা এক,আমাদের সত্ত্বা এক।

Advertisements