বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

খাঁচা ছেড়ে গেলো পাখি

pleasure-of-freedom

অন্ধের মত বিশ্বাস করে
ভালোবেসে গেলাম.
সেই পাখিটার কাছে আজকে
অনেক কষ্ট পেলাম।

রেখে ছিলাম বুকে তাকে
বড়ো আদর করে
তারই জন্য আজও আমার
চোখের পানি ঝরে।

খাঁচা থেকে উড়ে গেলো
আমার মায়ার পাখি
ঐ শেষ বারের মতো তাহার
দেখা হয়নি আঁখি।

মনের যতো সুখ যে ছিলো
তাকে দিয়ে ছিলাম
ভুল করে সেই যন্ত্রণা হায়’
আজ ক্রয় করে নিলাম।

Advertisements

যতই দূরে থাক রে পাখি
আমায় ছেড়ে তবে.
আমার মনে কষ্ট দিয়ে
হয়তো সুখে রবে।

Advertisements