বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
বিবিধ

হালান্ডের নতুন লুক দেখে প্রেমিকা বললেন ‘কান্না পাচ্ছে’

হালান্ডের নতুন লুক দেখে প্রেমিকা বললেন ‘কান্না পাচ্ছে’

আর্লিং হালান্ড গত চার বছর ধরে লম্বা সোনালি চুলের অধিকারী ছিলেন। কিন্তু এবার নতুন মৌসুমে মাঠে নামার আগে সেই লম্বা চুল একেবারে ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে হালান্ডের এই নতুন রূপ নিজের বেশ পছন্দ হলেও দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের ততটা মনের মতো হয়নি। চুল কাটতে দেখে আবেগ সামলাতে না পেরে তার মন্তব্য, ‘আমার তো কান্না পাচ্ছে।’

রোববার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে দেখা যায়, মাথার চুল বেশ ছোট করে ফেলেছেন তিনি। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নামার আগে এই নতুন চেহারাতেই হাজির হন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

হালান্ডের চুল কাটার পুরো প্রক্রিয়ার কিছু মুহূর্তও ধরা পড়েছে ভিডিওতে। সেখানে তার দীর্ঘদিনের সঙ্গী জোহানসেনকে বেশ অবাক হতে দেখা যায়। একপর্যায়ে কাটা চুল হাতে নিয়ে বিস্ময়ে বলে ওঠেন, ‘ও মাই গড!’ এরপরই জানান, এই পরিবর্তন দেখে তার কান্না পাচ্ছে।

এখানেই শেষ নয়, নতুন চেহারা দেখে জোহানসেনের মনে হয়েছে, ঘুম থেকে উঠে হয়তো হালান্ডকে চিনতেই কষ্ট হবে। মজা করে তিনি বলেন, সকালে ঘুম ভেঙে তার মনে হতে পারে, পাশে অন্য কেউ শুয়ে আছে।

তবে প্রেমিকার এমন প্রতিক্রিয়ায় খুব একটা বিচলিত নন হালান্ড। বরং নিজের নতুন চেহারা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। দীর্ঘ চুলের বদলে এবার নিজেকে আরও ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে দেখতে চেয়েছেন এই তারকা।