২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পাঠক কর্নার

জগৎ সেরা মা

664965_189

মা-মা বলে যতই ডাকি তৃপ্তি মেটে না
দুঃখ ব্যথা সব ভুলে যায় যখন ডাকি মা
হাজার মানুষ ভবের হাটে মায়ের মতো না
সবকাজ ফেলে দৌড়ে আসে যখন ডাকি মা।

বুকে নিয়ে পাহারা দেয় নিজে ঘুমায় না
তন্দ্রাঘোরে অঁতকে ওঠে যখন ডাকি মা
এতো ব্যথা মা কেনো সয় কেউ তো জানে না
মায়ের মুখে হাসি ফোটে যখন ডাকি মা।

সন্তানের সুখ সবসময় চায় নিজেরটা চায় না
আমাকে নেয় কোলে তোলে যখন ডাকি মা
মা তোমাকে ভালবাসি বলা তো হয় না
তুমি আমার সুখের স্বর্গ জগৎ সেরা মা।

Advertisements