বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
পাঠক কর্নার

স্বাধীনতা তুমি

image-4915-1647152826

স্বাধীনতা তুমি ত্রিশ লক্ষের
রক্তের শ্লোগান 
স্বাধীনতা তুমি পরাধীনের
মুক্তির জয়গান।

 

স্বাধীনতা তুমি আঁধার রাতের
আলোর মিছিল গান
স্বাধীনতা তুমি মুক্ত আকাশ
'বাঙ্গালী' বাগান।

 

স্বাধীনতা তুমি জারি-সারি
ভাটিয়ালী গান
স্বাধীনতা তুমি নদীর স্রোতে
কলকল কলতান।

 

স্বাধীনতা তুমি কৃষাণ হাসি
গোলা ভরা ধান
স্বাধীনতা তুমি কোকিল সুরে
গাও বসন্তের গান।