বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

একুশ যখন আসে

image-4729-1644746109

কৃষ্ণচূড়ার ডালে ডালে
শিমুল পলাশ রাঙে লালে
একুশ যখন আসে
রফিক শফিক জব্বার বরকত
রাঙিয়ে দেয় রক্তে রাজপথ
ফুল হয়ে আজ হাসে।

তাইতো আজকে বাংলা ভাষায়
কথা গান আর কাব্যগাথায়
বাংলা বর্ণ লিখি
কাঁদি হাসি স্বপ্ন বুনি
বাংলা ভাষায় দেই গাঁথুনি 
জুড়ায় মনের আঁখি।

ফেব্রুয়ারীর একুশ এলে
প্রভাতফেরী যাই সকলে
করি তাদের স্মরণ 
ফুল দিয়ে সব শ্রদ্ধা করি
একুশের ঐ চিত্র আঁকি
মনে করি ধারন।