২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

স্বাধীনতা

image-4313-1640162320

সহস্র মৃত্যুর মিছিল ডিঙিয়ে 
জন্ম হলো তোমার,
সদ্য কিশোরী  মায়ের জঠর ছিঁড়ে 
জন্ম নিলাম আমি,  
শীর্ণ দু'বাহু  বাড়িয়ে 
তুমি বুকে তুলে নিলে। 

 

তারস্বরে আমার কান্না শুনে 
খুশিতে তোমার আটষট্টি হাজার বর্গমাইল শরীর জুড়ে ছড়িয়ে পড়েছিলো
সোনালী আলোর ঝিলিক ।

 

তোমার জন্ম সহস্র  মৃত্যু ডিঙিয়ে 
আমার জন্ম তোমার রক্তস্নাত ভূমিতে।
প্রতিটি জন্ম নিয়ে আসে 
একটি সংগ্রামের ইতিহাস।
আমার জন্ম, আমার কান্না ছিলো 
অলিখিত  স্বাধীনতার দলিল। 

 

Advertisements

 

 

Advertisements