বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

উজানের স্মৃতি

image-3594-1634199199

ভাটির বাটিতে জড়ো হয় 
উজানের স্মৃতি,
গোলাপি দিগন্ত ছুঁতে চায় 
সোনারঙা প্রীতি।

 

একদা শিমুল এসেছিল 
নেমে এই ঠোঁটে,
'লাল-ছোঁয়া' খোঁজে পাখি আজো 
আর না সে ফোটে!

 

বাহারি বসন্ত গেয়ে যেতো 
কুহু কুহু গীত,
বেনোজলে ঠিকানাবিহীন 
সে ঘরের ভিত।

 

আহা! মান-ভাঙা-গান ছিলো 
সিথানে পৈথানে,
মাঝ-রাতের জোছনা আজ 
দূরের নৌযানে।

 

যে নদীর জলে মরে যেতো 
চৈত্রমাসি খরা,
উল্টো বাঁকে চলে সেই সখী 
'পলি' যার গড়া।

 

রাতগুলো জেগে রাখে আজো 
জুনিপোকা-আলো,
বিরহী ডাহুক কেঁদে মরে 
দিবা কেন কালো!