২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিজয় মানে

image-4196-1638944952

বিজয় মানে স্বপ্ন পূরণ
মনের সকল চাওয়া
লক্ষ কোটি প্রাণের দানে
আকাঙ্ক্ষিত পাওয়া।

বিজয় মানে ফুল কাননে
ফোটা ফুলের হাসি
সাহস নিয়ে মুখে বলা
তোমায় ভালোবাসি।

বিজয় মানে মায়ের আঁচল
লাল সবুজের পাড়
শত্রু রোধে দেশ প্রেমিকের
শানিত ছুরির ধার।

বিজয় মানে শত্রু হনন
দেশ মাতৃকার তরে
শান্তি সুখের নিরাপদ বাস
মায়ের বুকের পরে।

বিজয় মানে মানচিত্রের মাঝ
একটি স্বাধীন দেশ
বীর খেতাবে অলংকৃত
বেশ বাঙালি বেশ।

 

 

Advertisements

 

Advertisements