২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শীতের পাখি

image-4102-1638000541

প্রতি বছর শীতল হাওয়া
একটু যখন হাসে,
বিদেশ থেকে সোনার দেশে
শীতের পাখি আসে।

ছোট্ট ডানায় ভেসে ভেসে
হাজার মাইল দূরে-
অবাক লাগে কেমন করে
আসে তারা উড়ে!

হাওর-নদী খালে-বিলে
বন-বাদাড়ের পাশে-
শীত যতদিন ঠিক ততদিন
থাকতে ভালোবাসে।

হারায় তারা বাংলাদেশের
রূপ-প্রকৃতির ভিড়ে,
শীতের শেষে যায় উড়ে ফের
তাদের আপন নীড়ে।

 

 

Advertisements

 

Advertisements