২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শিশির ভেজা ঘাসে

image-4087-1637833699

রাতের আকাশ তারায় ভরা
ভোরে রবি আসে,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তো দানা হাসে।

হালকা শীতের পরশ লাগে
ঠাণ্ডা হাওয়া বহে,
সোনার ফসল ঘরে তুলতে
কতো কষ্ট সহে।

নতুন ধানের পিঠা উৎসব
চলে সবার ঘরে,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
মন আনন্দে ভরে।

বনে বনে গাছের ডালে
পাখির বসে মেলা,
দলবেঁধে তাই ছেলেমেয়ে
মাঠে করে খেলা।

প্রাণ জুড়ানো গ্রামের দৃশ্য
দেখতে ভালো লাগে,
ডালের সাথে চালতা আচার
চাই যে পাতে আগে।

 

Advertisements

 

 

Advertisements