২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্তের বিলাপ ও শীতের আগমন

image-3962-1636954231

শুভ্র মেঘের ভেলায় শ্বেত কাশবন  দেশান্তর
হেমন্ত সুন্দরীর রহস্যময় রাজ্যে নিখোঁজ শরত ফসলের সোনালি পত্রিকায় নিখোঁজ সংবাদ
সখীর খোঁজ মিলাতে পারেনি কোনভাবেই হেমন্ত রানির আবাদ জমিন

বিরহী শালিকের ভাঙা কণ্ঠের ব্যথাতুর অস্ফুট নরম শিসের মতো শিশিরের টুপটাপ শব্দের ধারাপাত
দীর্ঘশ্বাসের জলজ বাতাসে ঝরাপাতার চোখভাঙ্গা বানের প্লাবনে দ্রোহের স্লোগান

পথে পথে শিউলি শেফালির গালিচা-অথচ আঁজলা ভরে কুড়ানোর সময় হয় না
নবান্ন পাড়ায় এলাহিকাণ্ড অথচ দুদণ্ড
বসে হৃদয় জিরিয়ে নিতে পারেনি
যতদূর চোখ যায় কেবল নিস্তব্ধ নিস্তরঙ্গ মাঠ ফসলের কর্তিত হরিদ্রাভ শরীর
জেগে থাকা নির্জনতায় অবরুদ্ধ ক্রন্দন;

সমবেদনা জানাতে হঠাৎ কনকনে শীতের আগমন

 

 

Advertisements

 

Advertisements