২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ঝরে পড়ে বোধ

image-3958-1636881545

সৃষ্ট কষ্টগুলো অষ্টপ্রহর ধাবিত নষ্ট পথে, 
বেদনার নীলে সর্পদেবীর বিষ হার মানে।
অনুভূতি সব পর্যবসিত হয় চৈত্রের খরায়,
বিবেকের পচনে অস্তিত্ব যেন কঙ্কালসার। 

শান্ত নদীর অশান্ত ঢেউ যেন এক বিস্ময়! 
সুবোধ বালকের বিপ্রতীপ চরিত্রে সংশয়,
অনাকাঙ্ক্ষিত ঝড়ে ঝরে পড়ে সব বোধ, 
সুবেহ-সাদিকে কলুষিত বিধবার সম্ভ্রম। 

এলোমেলো কাব্যে চিত্রায়িত জীবনের গল্প 
সুখের বিনাশ অসুখে সর্বনাশ! সময়টা অল্প। 

 

 

 

Advertisements
Advertisements