বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

হেমন্ত বরণ

image-3870-1636263965

শীত শরতের মিলন ক্ষণ 
কার্তিকের আগমন 
মৃদু হিমেল হাওয়া কুয়াশায় 
হেমন্ত বরণ। 

 

সকালের মিষ্টি রোদে 
শীতের আমেজ 
ধীরলয়ে কমে আসে   
কিরণের তেজ। 

 

অর্ধেক তাঁর শরৎ গাঁথা 
অন্য আধা শীত
তারই মাঝে কৃষকের মুখে 
হাসি ও সুখের গীত। 

 

কৃষকের গোলা ভরে উঠে 
সোনালী পাকা ধানে 
নবান্ন উৎসব দেয় যে দোলা 
গাঁয়ের সবার প্রাণে।