২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নিত্য খুঁজি মাটির পরশ

image-5047-1648977543

নিত্য খুঁজি মাটির পরশ 
খুঁজি মাটির ঘ্রাণ
দেশের মাটি সবার সেরা 
জুড়ায় তাতে প্রাণ।

যেই মাটিতে ঘুমায় শহীদ 
মুক্তি সেনার দল 
সেই মাটিতে বুক মেশালে 
বাড়ে মনের বল।

এই মাটিতে ফসল ফলে 
সোনার চেয়ে দামী 
শহীদ গাজীর স্বপ্ন দেখি 
এই মাটিতেই আমি।

এই দেশেতে জন্মে আমার 
জীবন হলো ধন্য 
বিলিয়ে দিতে পারি জীবন  
মাতৃভূমির জন্য।

 

 

Advertisements

 

Advertisements