২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ইলশেগুঁড়ি হেমন্ত

image-3620-1634454424

ইলশেগুড়া ইলশেগুঁড়ি
ইলিশ মাছের ডিম
ইলশেগুঁড়ি বৃষ্টি আনে
শীতের ছোঁয়া হিম।

 

হেমন্তে আজ শুভ্র আকাশ
হয়েছে মেঘ কালো
বৃষ্টি নামে ঝিরঝিরিয়ে
সূর্য লুকায় আলো।

 

হলুদ গাঁদা, ধুমল আবেশ
বেশ হয়েছে জড়ো
দিন হয়েছে ছোট খানিক
রাত হয়েছে বড়।

 

Advertisements

গরম এবং শীত টা যেন 
আছে পাশাপাশি
সোনার ফসল, নবান্ন দিন
করছে আসি আসি।

 

নুইয়ে পড়া ধানের শীষে
ফড়িং খেলা করে
অঘ্রানে ধান পাকলে কৃষক
আনবে তুলে ঘরে।

 

 

Advertisements