বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

শত নামে তোমায় ডাকি

image-3574-1634034929

এলো যে মা দশভূজা
ধরাধামে পেতে পূজা,
এলো গো মা এলো সতী
স্থবির ভুবন পেলো গতি।

শত নামে তোমায় ডাকি
আসবে কবে অধীর থাকি!
মা দূর্গা চন্দ্রঘন্টা
রাঙিয়ে দিলো শরৎ ক্ষণটা,
খুশির দোলায় দোলে মনটা।

মা যে আমার ভবপ্রীতা
চিত্রা চিতি নিত্যা চিতা,
ত্রিনেত্রা মা শূলধারিনী,
রত্না প্রিয়া বিপদ তাড়িনী।

মা গো আমার ভগবতি
অসৎ মন্দর টানো যতি,
ধ্বংস করো নব্য অসুর
যাও ছড়িয়ে সম্প্রীতির সুর।