বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

বৃষ্টি

image-3357-1632391340

বৃষ্টি তুমি করছো কেন
এতো অভিমান
রৌদ্র খরায় যাচ্ছে পুড়ে
কষ্টে বুনা ধান।

 

ধোঁয়ার মতো উড়ছে ধুলো
ফাটছে খোলা মাঠ
পুকুর পানি শুকিয়ে গেল
মাটি হলো কাঠ।

 

তপ্তজলে যাচ্ছে মরে
জলাশয়ের মাছ
শুকিয়ে যাচ্ছে গাছের পাতা
মরছে কতো মাছ।

 

জলের তৃষ্ণায় পথের দুর্বা
হারালো যে প্রাণ
সকাল বেলায় যায় না শোনা
দোয়েল পাখির গান।