বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

খেলার সাথী

image-3289-1631960259

আয় রে জলি আয় রে মলি
খেলার মাঠে আয়
আয় রে সুজন আয় রে ভজন
বেলা বয়ে যায়।

 

মাঠে ঘাটে এই তল্লাটে 
আমরা খেলার সাথী,
কানামাছি বউচি খেলি
ফুলের মালা গাঁথি।

 

এক্কাদোক্কা ফুলের টোক্কা
গোল্লাছুটের মতো
বিলে-ঝিলে ডুবসাঁতারে 
করবো মজা কতো!

 

লুকোচুরি পুতুল বিয়ে 
খেলবো চড়ুইভাতি, 
কোথায় গেল ছেলেবেলা  
আয় না আবার মাতি।