১৮ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ইচ্ছে জাগে

image-3139-1630921802

ইচ্ছে জাগে রূপ প্রকৃতির
অলংকরণ হবো
ইচ্ছে জাগে গাঁয়ের সেরা
ফলদ বৃক্ষ হবো।

 

ইচ্ছে জাগে ওই আকাশের
চাঁদ সিতারা হবো
ইচ্ছে জাগে নিশি রাতের
জোনাক পোকা হবো।

 

ইচ্ছে জাগে ফুল পাখিদের
সেবাকারী হবো
ইচ্ছে জাগে গুণ আদর্শে 
ভালো মানুষ হবো।

 

Advertisements

ইচ্ছে জাগে বিষাদ মনের
আলোর জ্যোতি হবো
ইচ্ছে জাগে মানব সেবায়
বিশ্ব সেরা হবো।

 

 

Advertisements