বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
খাবার-দাবার

চিংড়ি পিঁয়াজু

image-2304-1625563614

চিংড়ি সকলেরই পছন্দের। খুব কম মানুষই আছে যারা চিংড়ি পছন্দ করে না। আজ আমরা চিংড়ি পিঁয়াজু বানানোর রেসিপি জেনে নিব। 

 

উপকরণ

 

চিংড়ি মাছ আধা বাটা ১ কাপ

মসুর ডাল আধা কাপ

মটর ডাল আধা কাপ

পেঁয়াজ কুচি ৪টি বড়

কাঁচামরিচ ১ টেবিল চামচ

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১ চা চামচ

লবণ স্বাদমত

খাওয়ার সোডা এক চিমটি,  ভাজার জন্য তেল

 

 

প্রস্তুত প্রণালী

 

তেল বাদে সব একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ পর শুধু তেলে লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন । (চিংড়ি মাছ আধা বাটা করে ১ টেবিল চামচ লেবুর রস ও লবণ দিয়ে একটু মেখে রেখে তারপর ডালের সঙ্গে মিশিয়ে বড়া করতে হবে।)