বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

অলস স্বামী

image-3134-1630918041

জুলফু মিঞার বউটা ছিল
ভীষণরকম ভালো,
জুলফু মিঞা অলস বলে
বউয়ের মুখটা কালো।

 

সপ্তাহ জুড়ে কাজ না করেও
ভাবটা যে তার এমন,
কোটিপতির ছেলেরা ভাই
ভাবটা দেখায় যেমন।

 

রোজ নিশিথে চোখের জলে
বোঝাতো বউ তারে,
নিত্য অভাব থাকলে নারী
স্বামীর ঘরটা ছাড়ে।

 

জুলফু মিঞা শোনেন সবই
বোঝেন না যে কিছু,
অভাবী দিন ছাড়েনি তাই
জুলফু মিঞার পিছু।

 

অবশেষে জুলফু মিঞার
বউটা গেল চলে,
বারোমাস এই সংসারে তার
অভাব থাকে বলে।