২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

প্রিয় কবি নজরুল

image-3019-1629975193

রঙ তুলি আর পেন্সিল দিয়ে 
খোকায় আঁকে ছবি
যাঁর ছবিটা আঁকছে খোকা 
বাংলার সেরা কবি।

 

নামটি যে তার দুঃখ মিয়া
মাথায় ঝাঁকড়া চুল
চুল বললে তো ভুল হবে রে 
যেন গোলাপ ফুল।

 

যাঁর ছড়াতে মধু মাখা
দরদ ভরা গান
কবিতা দেয় মনে দোলা 
জেগে উঠে প্রাণ।

 

Advertisements

জন্ম যে তাঁর চুরুলিয়া
সাহিত্যের এক ফুল
তোমার আমার সবার চেনা
প্রিয় কবি নজরুল।

 

 

 

Advertisements