বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
পাঠক কর্নার

হারিয়েছে মানবতা

image-4163-1638601200

হারিয়েছে মানবতা মানুষের মন থেকে,
হাসে দেখি আজকে মানুষ অন্যের দুঃখ দেখে।
চোখের জলের মূল্য দেয় না গরিব লোকদের কেউ,
গভীর রাতে জোয়ার আসে বুকে কষ্টের ঢেউ।

পথশিশুরা ক্ষুধায় কাঁদে রাস্তাঘাটে রোজ,
ভালোবেসে নেয় না ওদের সমাজের কেউ খোঁজ।
সবাই থাকে হাসিখুশি নিজ পরিবার নিয়ে, 
সহায়তা কেউ করে না অর্থকড়ি দিয়ে।

কটুকথা বলে ভাঙে সুন্দর মনের ঘর,
এই সমাজের মানুষগুলো শুধুই স্বার্থপর।
হারিয়েছে মানবতা সমাজ থেকে ভাই,
সুন্দর সমাজ গড়তে হলে মানবতা চাই।