২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিলুপ্ত পালের নাও

image-2726-1628511876

সময়ের স্রোতে আজ
হয়েছে বিলীন 
পাল তোলা নাও হীন 
তিতাস মলিন। 

 

শেষ রাতে দাঁড় টানা 
ক্যাঁচক্যাঁচ ধ্বনি 
মাঝে মাঝে নিভৃতে  
কান পেতে শুনি। 

 

ঘুম ভেঙে চেয়ে দেখি 
নাও হীন নদী
তারে আজ খুঁজি মোরা 
খুঁজি নিরবধি। 

 

Advertisements

যন্ত্রের ডামাডোলে 
হারিয়েছে পাল
গুণ টানা নৌকার
ইঞ্জিন কাল।

 

হারিয়েছে দাঁড় 
সাথে হারিয়েছে মাঝি
ভাটিয়ালি গানে আর
কেউ নাহি রাজি।

 

 

Advertisements