২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

জল ফড়িংয়ের দেশে

image-2327-1625672228

জল ফড়িংয়ের পাখনা বড়
উড়তে পারে বেশ
নানান রকম রঙে সাজে 
ঠোঁটে খুশির রেষ।

 

জল ফড়িংয়ের রঙিন দেশে
কে কে যাবি চল,
সেথায় মায়ার ঝরনা থেকে
নামে খুশির ঢল।

 

জল ফড়িংয়ের দেশে ফুটে
নানান রঙের ফুল,
মাঝির গলায় মাটির গানে 
ব্যস্ত নদীর কূল।

 

Advertisements

জল ফড়িংয়ের দেশে গিয়ে
মণ্ডামিঠাই খাই
মায়ার দেশে কে কে যাবি
আয় রে চলে যাই।

 

 

 

Advertisements