বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

মধ্যবিত্তে’র আত্মকথা

image-2274-1625325403

স্তব্ধ চারিদিক,
সুস্থ সমাজ অসুস্থ আজ
কে দেয় তারে দিশ্।

 

বুক ফাটে তো মুখ ফোটে না
নারীর যেমন লাজ,
মধ্যবিত্ত ধুঁকছে আজি
না পায় কোনো কাজ।

 

অর্ধাহারে অনাহারে
কাটে দিবস- রাত,
এবার বুঝি রক্ষে নেই আর
ধ্বংস হবে জাত।

 

ঘরে জ্বালা বাইরে জ্বালা
আত্মসম্মান ভয়,
কেঁদে সংসার দিচ্ছে বিচার
বিবেক বোবা রয়।

 

বিশ্ব- মন্দার নিঠুর দ্বন্দ্বে
কার কোলে নেই ঠাঁই!
রহমান রাহীম আর কে আছে?
তুমি বিনে সাঁই। 

 

আর মেরো'না ও দয়াময়
তোমার সৃষ্ট কুল,
সুস্থ করো এই পৃথিবী
করবোনা আর ভুল।