পরিবেশ
ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, সকালেও মেলেনি সূর্যের দেখা

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে গেছে জেলার বিভিন্ন এলাকা। সকাল গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে একই দিন সকাল ৭টা ৩২ মিনিটে জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-নেপালের সিকিম সীমান্ত এলাকায়।
ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, চালক ও পথচারীরা। সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
Advertisements



