২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

মানহানির মামলা করলেন তানজিন তিশা

tanjin-tisha-mwtcrryi8iqe8ks-20261123202151

অভিনেত্রী তানজিন তিশা এবার সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরা নামে দুইজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন।

তিনি জানান, গত ৪ নভেম্বর আদালতে এই মানহানির মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ন্যস্ত রয়েছে।এদিকে মামলার বিষয়ে জানতে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ প্রসঙ্গে যা বলার তা তার আইনজীবীই বলবেন।

জানা গেছে, মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা।

অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিশা।

Advertisements
Advertisements