২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

মাঝ আকাশে বিমানের ভেতর গান গেয়ে যাত্রীদের মাতালেন সনু নিগম

5921cea5-4be4-4a2b-a871-f48d3642844b

মঞ্চ কিংবা সংগীতানুষ্ঠান নয়, এবার মাঝ আকাশে উড়ন্ত বিমানের ভেতরেই গানের আসর জমালেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। সহযাত্রীদের অনুরোধে একের পর এক জনপ্রিয় গান গেয়ে তাঁদের আনন্দে মাতিয়ে তোলেন এই শিল্পী।

রায়পুরের ওরিয়ানা ফেস্টে সংগীত পরিবেশন শেষে মুম্বাই ফেরার পথে একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানে সনু নিগমকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যাত্রীরা। তাঁকে ঘিরে কয়েকজন যাত্রী তাঁর জনপ্রিয় গান ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহু’ গাইতে শুরু করেন।

পরে যাত্রীদের অনুরোধে বিমানের করিডোরে দাঁড়িয়ে গান পরিবেশন করেন সনু নিগম। এ সময় তিনি ‘ম্যায় হু না’, ‘বিজুরিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান। আকস্মিক এই সংগীত আয়োজন বিমানের যাত্রীদের জন্য হয়ে ওঠে আনন্দের এক স্মরণীয় অভিজ্ঞতা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন সনু নিগম। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

Advertisements