আর মাত্র ৮২ দিন পর শুরু হতে পারে পবিত্র রমজান

২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে সম্ভাব্য বাকি আর মাত্র ৮২ দিন। ১৪৪৮ হিজরি সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার। ওই দিন সূর্যাস্তের পর শুরু হতে পারে পবিত্র রমজানের প্রথম রাত। আর প্রথম রোজা পালিত হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।
বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে দেশে রমজান মাসের প্রথম দিন হতে পারে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
সৌদি আরবের মক্কার উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান শুরু হতে বাকি ৮২ দিন। মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের হিসাব করা হয়েছে।
ওই সন্ধ্যায় শুরু হবে রমজানের প্রথম রাত। একই সঙ্গে মসজিদগুলোতে আদায় করা হবে তারাবির নামাজ।
তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। তাই সম্ভাব্য এই তারিখে পরিবর্তন আসতে পারে।



