লটারির মাধ্যমে ওমরাহ পালন কি জায়েজ? জানুন ইসলামের বিধান

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি ওমরাহ। সামর্থ্য অনুযায়ী মুসলমানরা বছরের নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া যেকোনো সময় ওমরাহ পালন করতে পারেন। তবে অনেক সময় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান লটারির মাধ্যমে কাউকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিয়ে থাকে। প্রশ্ন হলো, এভাবে লটারির মাধ্যমে ওমরাহ করার সুযোগ পাওয়া কি ইসলামে বৈধ?
ইসলামি বিধান অনুযায়ী, লটারির মাধ্যমে ওমরাহ পালনের বিষয়টি নির্ভর করে লটারির পদ্ধতি ও অর্থের উৎসের ওপর। সব ধরনের লটারি হারাম নয়। কিছু লটারি জুয়ার অন্তর্ভুক্ত, আবার কিছু ক্ষেত্রে এটি শুধু কাউকে নির্বাচনের একটি পদ্ধতি।
যে লটারি হারাম
অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই অর্থ দিয়ে বিজয়ী ব্যক্তির ওমরাহর খরচ বহন করা হলে তা জুয়ার অন্তর্ভুক্ত হবে। কারণ, এ ক্ষেত্রে অংশগ্রহণকারীরা অর্থ ব্যয় করছেন বিজয়ী হওয়ার আশায়। কেউ পুরস্কার পাচ্ছেন, আর অন্যরা নিজেদের অর্থ হারাচ্ছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো।’ (সুরা আল-মায়িদা, আয়াত: ৯০)
এ ধরনের লটারিতে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ীর ওমরাহর ব্যবস্থা করাও বৈধ হবে না। কারণ, অন্য অংশগ্রহণকারীদের অর্থ তাঁর জন্য গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে অর্থ প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে হবে।
যে লটারি জায়েজ
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে বিনা মূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ পালনের সুযোগ দিলে তা জায়েজ। কারণ, এখানে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। এটি মূলত উপহার দেওয়ার একটি পদ্ধতি, জ



